ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রোহিঙ্গাদের জন্য আরো ২০ লাখ  ডলার বরাদ্দ দিবে জাপান

    রোহিঙ্গাদের জন্য আরো ২০ লাখ  ডলার বরাদ্দ দিবে জাপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। 


    শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় দুই মিলিয় ডলার দেবে জাপান। এর মধ্যে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর)। আর এক মিলিয়ন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেওয়া হবে। 


    সংস্থাটি দুটি ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য এসব অর্থ ব্যয় করবে।বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে উদ্ধৃতি দিয়ে বলা হয়, রোহিঙ্গা সংকট সমাধানে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। 


    রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ