ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নবগঠিত হিজলা ‍উপজেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

    নবগঠিত হিজলা ‍উপজেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়
    নবগঠিত ‍উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় নবগঠিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদস্য সচিব মো. দুলাল সরদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ বেপারী, সদস্য রাজা ভূঁইয়া, ইমরান খন্দকার কুদ্দুস, আব্দুস ছাত্তার মাঝি প্রমুখ।

    সভায় বক্তারা উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ