ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীতে আজ থেকে সন্ধ্যার পর ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ

    রাজশাহীতে আজ থেকে সন্ধ্যার পর ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার রাজশাহীতে সন্ধ্যার পর জনসমাগম রোধে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (২৯ জানুয়ারি) থেকে তা কার্যকর হবে।  

    গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মাইকিং করে সবাইকে বিষয়টি জানানো হয়। আজ তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানান জেলা প্রশাসক আবদুল জলিল।

    জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘রাজশাহীতে সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ’

    জানা গেছে,  করোনা সংক্রমণে হার রাজশাহীতে ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ জারি করেছে।

    রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে এক দিনে সংক্রমিত হয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ