ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • 'সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট'

    'সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

    শুক্রবার মুন্সীগঞ্জ লৌহজংয়ের হাঁড়িদিয়ার নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রদলের গাঁওদিয়া ইউনিয়ন ও খিঁদিরপাড়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আব্দুস সালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    তিনি বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নিরলসভাবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। আগামীতেও জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই ছাত্রদল বর্তমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমরা বিশ্বাস এই নীশিরাতের অবৈধ সরকারের পতন ঘটাতে ছাত্রদলই যথেষ্ট।

    গাঁওদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সালাম আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষা ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এই জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। অতীতের মতো আগামী দিনেও ছাত্রদল বিএনপির ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ