ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা

    স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরের সাতলায় স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাতলা ১নং ওয়ার্ডের কানাইলাল সমাদ্দারের ছেলে ২ সন্তানের জনক সঞ্জয় সমাদ্দার (৩৫) এর স্ত্রী সবিতা সমদ্দারের সাথে ১০দিন পূর্বে পারিবারিক বিষয় নিয়ে সামান্য ঝগড়ার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সবিতা ফরিদপুর ডুমুরিয়ায় বোনের বাড়ীতে চলে যান।  

    এরপর স্বামী ও স্ত্রীর সাথে পূনরায় মোবাইল ফোনে কথা কাটা-কাটি হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় স্ত্রীর সাথে অভিমান করে সঞ্জয় সমাদ্দার নীজ বাড়িতে বিষপান করেন। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্হায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। তবে সঞ্জয় সমাদ্দার বর্তমানে সুস্থ আছেন।

     এদিকে এঘটনাকে কেন্দ্র করে সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে হয়রানি ও সমাজে হেয়প্রতিপন্ন করেছে। মিথ্যা ষড়যন্ত্রের বিষয়টি ফাঁস হওয়ায় লিটন বিপাকে পড়েছে এবং অপপ্রচারের বিষয়টি নিয়ে হাটে হাঁড়ি ভাঙ্গায় ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে। এনিয়ে অপপ্রচারকারী লিটন সমলোচনার পাত্র হিসেবে গন্য হয়।

    এব্যাপারে সঞ্জয় সমাদ্দারের পিতা কানাইলাল সমাদ্দার জানান তার ছেলে পুত্রবধুর সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে আমার ছেলে বর্তমানে ৯০ ভাগ সুস্থ আছে। আমাদের বর্তমান চেয়ারম্যান শাহিন হাওলাদারের সাথে আমাদের কোন বিষয় নেই। আমাদের অভিযোগ ছাড়া লিটন শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালালে প্রশাসনকে আমি সবকিছু খুলে বলবো। এমনকী বিষয়টি আমাদের পারিবারিক। লিটনকে তা জানানোর বিষয় নেই। সে যদি আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমাদের সমাজে হেয় করে তাহলে তার বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে অপপ্রচারের কোন মানে নেই।এমন কি আমার পুত্রবধূ সবিতা তার শাশুড়ি ও তার স্বামীর সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে অনত্র চলে যাওয়ায় আমি নিজে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছিলাম। এর পরেও অন্য কোন বিষয় হতে পারে না।এনিয়ে বারাবারি করার কিছু নেই এবং তাদের কোন অভিযোগ নেই বলে ছাফ জানিয়ে দিলেন তিনি।

     এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার জানান বিষপানের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে লিটন। আমি সরেজমিন তদন্ত পূর্বক ওই অপপ্রচারকারীকে আইনের আওতায় আনার  দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন বিষয়টি এড়িয়ে যান।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এদিকে অপপ্রচারকারী লিটনের বিরুদ্ধে বিচারের দাবীতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সঞ্জয়ের পরিবার, বর্তমান ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী।                                                                                                                   
               

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ