অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ নরসিংদী জেলা পুলিশ

‘‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে ‘পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে গত ১ জানুয়ারি হতেমক ৩০ নভেম্বর পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নরসিংদী জেলা পুলিশ।
এজন্য পুলিশ সপ্তাহের ২য় দিন সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
এদিকে, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করায় নরসিংদী শনিবার (২৯ জানুয়ারি) পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছর ১ জানুয়ারি হতে ৩০ নভেম্বর পর্যন্ত নরসিংদী জেলা পুলিশ কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের বেশ ভূমিকা রাখে। এসময় ১০টি বিদেশী পিস্তল, ২টি বন্দুক, ১৩টি পাইপগান, একটি এলজি, ৪টি ওয়ান শুটারগান এবং একটি শর্টগানসহ সর্বমোট ৩১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
নরসিংদী/বোরহান মেহেদী/কেআর
কেআর