ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের শপথ গ্রহণ

    বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের শপথ গ্রহণ
    নবনির্বাচিত হকার্স নেতৃবৃন্দকে শপথ করান বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমাপ্ত বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে এ শপথ অনুষ্ঠিত হয়।

    শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক এবং দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন।

    শপথ বাক্যপাঠ পূর্বক প্রধান অতিথি’র বক্তৃতায় প্রধান অতিথি এসএম জাকির হোসেন বলেন, ‘পত্রিকার হকাররা হচ্ছেন পত্রিকার প্রাণ। তারা না হলে পত্রিকা পাঠকের কাছে পৌঁছাতো না। তাই পত্রিকার জন্য সর্বোচ্চ ত্যাগ করা এসব হকার ভাইদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

    শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক এস.এম রফিকুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, পাঠাগার সম্পাদক খান রুবেল, সাহিস্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, তারুণ্যের বার্তা পত্রিকার সম্পাদক আহমেদ রনি, পত্রিকা এজেন্সি আলম বুক স্টলের মালিক আলম সিকদার।

    এছাড়া আসাদুজ্জামান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মাহামুদুল হাসান কামাল এবং নির্বাচন কমিশনার মো. জাকির হোসেন বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম জাকির হোসেন নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক মো. আহম্মেদ রিপনসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান।

    উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বরিশাল প্রেসক্লাবে সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাজহারুল ইসলাম বাদল সভাপতি এবং মো. আহম্মেদ রিপন সাধারণ সম্পাদক, মো. শহীদ সোহেন সহ-সভাপতি, মো. কাওসার মাহমুদ যুগ্ম সম্পাদক, মো. ফখরুল আলম কোষাধ্যক্ষ, মো. রেজাউল মাতুব্বর প্রচার সম্পাদক এবং মো. হানিফ হাওলাদার ও মো জালাল আহমেদ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ