ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • শিল্পী সমিতির নির্বাচনে সত্য হলো টিয়াপাখির কথা

    শিল্পী সমিতির নির্বাচনে সত্য হলো টিয়াপাখির কথা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শিল্পী সমিতির নির্বাচন টিয়াপাখির ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। নির্বাচনের একদিন আগে করা ‘অবুঝ মন’ নামের এক টিয়াপাখির ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেলো।

    টিয়াপাখিও জানিয়েছিল – এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হবেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক জায়েদ খান। টিয়া পাখির ওই ভবিষ্যদ্বাণীর আয়োজন করেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সব প্রার্থীর নাম ভিন্ন ভিন্ন খামে ভরে টিয়াপাখির সামনে রাখেন জয়।

    পাখিটি সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের নামের খামটি তোলে। সাধারণ সম্পাদকের বেলায় জায়েদ খানের। এছাড়া সহসভাপতির পদে রুবেল ও ডিপজলের নামের খাম বেছে নেয় টিয়াপাখিটি।

    নির্বাচন শেষে আজ শনিবার (২৯ জানুয়ারি) ভোরে ভোটগণনায় দেখা গেল টিয়াপাখির তোলা খামের নামগুলোই ভোটে জিতেছে। এ নিয়ে আজ ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন জয়।লিখেছেন, অবাক কাণ্ড! কেমন করে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে গেল।কালকে কিন্তু কেউ টিয়া পাখিকে খুঁইজেন না। এরপর স্ট্যাটাসের সঙ্গে পাখিওয়ালার ফোন নাম্বার জুড়ে দেন তিনি।

    ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ