ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরিশালে বীর মুক্তিযোদ্ধার সন্তান দিপুর হত্যাকারীদের গ্রেফতার দাবী

    বরিশালে বীর মুক্তিযোদ্ধার সন্তান দিপুর হত্যাকারীদের গ্রেফতার দাবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ হালদারের সন্তান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা কমিটির সদস্য ও কাঠ মিস্ত্রি দিপু হালদারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখামুখি দাঁড় করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। আজ রোববার সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে তারা।

    দুলাল মজুমদারের সভাপতিত্বে বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত দিপু হালদারের বোন রাবেয়া বেগম সঞ্জু, শ্রমিক নেতা শহিদুলৈ ইসলাম,আয়ূব আলি,মোখলেছ,ছাত্রনেতা বিজন সিকদার,লামিয়া সায়মন,রেখা বেগম, কাজল দাস ও শ্রমিক নেতা মানিক হাওলাদার প্রমুখ।

    এসময় নিহত দিপু হালদারের মা,বোন ভাই, ভাবি, স্ত্রী সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও এলাকার কয়েকশত নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেনির মানুষ অংশ গ্রহণ করেন।

    এসময় তারা বলেন, বর্তমান সরকারের শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিবেশ বিরাজ থাকা সত্ত্বেও অপরাধিরা একজন বীর মুক্তিযোদ্ধার শ্রমিক সন্তানকে খুন করে পালিয়ে থাকে কি করে? আমরা অবিলম্বে দ্রুত পালিয়ে থাকা অন্যসকল খুনিদের গ্রেফতার করে বিচারের মুখামুখি দাঁড় করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

    প্রসংগত, গত বৃহস্পতিবার নগরীর বাঘিয়া এলাকায় রাতের আঁধারে ধারালো ছুরি দিয়ে মাদকাশক্ত কুডু মিস্ত্রি হত্যা করে দিপু হালদারকে।

    এব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত (ইনচার্জ ) ওসি কমলেশ চন্দ্র বলেন, এখনও যে সকল খুনিরা পলাতক আছে তাদের গ্রেফতার করার জন্য তদন্তকারী কর্মকর্তা কাজ করে যাচ্ছেন।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ