ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কারও দয়া বা ষড়যন্ত্রে শেখ হাসিনা ক্ষমতায় যায়নি: নানক

    কারও দয়া বা ষড়যন্ত্রে শেখ হাসিনা ক্ষমতায় যায়নি: নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারও দয়া বা কোনও ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর সমন্বিত সম্মেলনে তিনি এ মন্তব্য  করেন।

    সম্মেলনে নানক বলেন, ১৩ বছর একটানা ক্ষমতায় আওয়ামী লীগ। শেখ হাসিনা ওয়াদা করেছিলেন, দেশে ফিরে এসে গণতন্ত্র মানুষের দোরগোড়ায় ফিরিয়ে দেবেন। সেই সংকল্প নিয়ে লড়াই করেছেন তিনি। বারবার ষড়যন্ত্র হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে। তিনি জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছেন। কারও দয়ায় বা ষড়যন্ত্রে তিনি ক্ষমতায় যায়নি।


    এসময় তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষার পাদপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে সুসজ্জিত করেছিল ছাত্রলীগ। পঁচাত্তরের ১৫ আগস্টে প্রতিবাদ-প্রতিরোধ গড়েছিল ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব আন্দোলনের স্রষ্টা, সূতিকাগার।

    এসময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

    আবদুর রহমান বলেন, বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন প্রণয়ন হলেও যারা দাবি তুলেছিল তারাই মানতে চায় না। ফখরুল ইসলামরাও বিশ্বাস করেন, আগামী নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবেন। আর সে জন্যই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।

    আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার করে, অর্থ বিনিয়োগ করে, লবিস্ট নিয়োগ করে, তাদের কবর রচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।

    বি এম মোজাম্মেল হক বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার করা যাবে না মর্মে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে পরবর্তী সময়ে তা আইনে পরিণত করেছিল, তারাই এখন মানবাধিকারের কথা বলে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমরা অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবোই।

    সম্মেলন শেষে ১৮ হলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ