ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • তাপমাত্রা পরিবর্তন হবে না আরও দুই-তিন দিন

    তাপমাত্রা পরিবর্তন হবে না আরও দুই-তিন দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও দুই থেকে তিনদিন দেশের তাপমাত্রা এরকম পরিস্থিতিতে থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় চলমান শৈত্য প্রবাহও বহমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

    সোমবার (৩১ জানুয়ারি) সকালে তিনি ঢাকা ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

    আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্য প্রবাহ আছে। একই সঙ্গে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মৌলভীবাজার, ফরিদপুর, রাঙামাটি ও যশোরের এ অঞ্চলে শৈত্য প্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকবে। আজ রাজধানীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়াতে সর্বোনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

    তিনি বলেন, দেশের চলমান আবহাওয়া পরিস্থিতি এইভাবে আরও দুই থেকে তিনদিন চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সে অনুযায়ী ৪ ফেব্রুয়ারির আগে তাপমাত্রা একটু বাড়বে। বৃষ্টির পর পর শৈত্য প্রবাহের অঞ্চলগুলোতে শীত কমে আসবে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ