ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভাসানচরে জাপানের অনুদানকে স্বাগত জানাল দুই সংস্থা

      ভাসানচরে জাপানের অনুদানকে স্বাগত জানাল দুই সংস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাপানের ২০ লাখ মার্কিন ডলারের জরুরি অনুদানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

    সোমবার সংস্থা দুটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউএনএইচসিআর জানায়, ভাসানচরে মানবিক সহায়তা এবং এ দ্বীপে বসবাসরত রোহিঙ্গাদের জরুরি প্রয়োজন মেটানোর কার্যক্রমের সম্পূরক সহায়তা হিসেবে ২০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দিয়েছে জাপান সরকার।

    গত বছরের ৯ অক্টোবর জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর ভাসানচরে জাতিসংঘের মানবিক সাড়াদানের অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়। ওই সমঝোতা স্মারকের মাধ্যমে এ দ্বীপে মানবিক সাড়াদানের জন্য একটি সার্বজনীন সুরক্ষা ও নীতি কাঠামো তৈরি করা হয়।

    বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, জাপানের প্রতি আমরা কৃতজ্ঞ। ভাসানচরে জাতিসংঘের কার্যক্রমে কোনো দাতার সর্বপ্রথম এ অনুদান এ দ্বীপে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অনুদান তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি একাত্মতারই বহিঃপ্রকাশ।

    ইয়োহানেস বলেন, জাপান সরকারের এ অনুদান ইউএনএইচসিআর ও ডব্লিউএফপিকে মৌলিক কিছু বিষয়ে সেবাদান ও বিভিন্ন কার্যক্রম, যেমন : সুরক্ষা, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, খাদ্য, পুষ্টি, জীবিকা ও স্বাস্থ্য-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করবে, যা এ দ্বীপে বসবাসরত রোহিঙ্গাদের মানসম্মত জীবনযাপন করতে ও ভবিষ্যতে মিয়ানমারে টেকসইভাবে প্রত্যাবর্তনের জন্য ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।

    বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপির প্রতিনিধি রিচার্ড রেগান বলেন, জাতিসংঘের এ মানবিক সাড়াদান ভাসানচরে বর্তমানে স্থানীয় এনজিওগুলোর দেওয়া সহায়তার সম্পূরক সহায়তা হিসেবে কাজ করবে। তিনি বলেন, জাপানের অনুদান এ দ্বীপে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জরুরি প্রয়োজনগুলোকে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে এবং এ দ্বীপে লজিস্টিকস সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আমরা আশা করি, অতি ঝুঁকিপূর্ণ এ সময়ে বাংলাদেশকে এবং এ দ্বীপ ও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা দিতে জাপানের পাশাপাশি অন্যান্য দাতাগোষ্ঠীও এগিয়ে আসবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ