ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বানারীপাড়ায় পলিথিন কারাখানা সিলগালা

    বানারীপাড়ায় পলিথিন কারাখানা সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় একটি পলিথিন কারাখানাকে জরিমানা করে সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর।

    রোববার উপজেলার সিনেমা হল রোড এলাকায় বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

    অভিযান পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় তিন হাজার ১৭৫ কেজি কাঁচামাল ও ৩২৪ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়। কারখানার ম্যানেজারের নিকট থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। অভিযান টের পেয়ে মালিক নূূর মোহাম্মদ পালিয়ে যায়।

    তিনি আরও বলেন, কারখানাটি সিলগালা করে এর ভেতরে থাকা মেশিনারী ৪নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দারের তত্তাবধানে রাখা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ