ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভোলায় নদী ভাঙন রোধে কাজ চলছে

    ভোলায় নদী ভাঙন রোধে কাজ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণে ৫২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। গত নভেম্বরের মাঝামাঝি সময়ে এ দুই উপজেলার ২ দশমিক ৮৪ কিলোমিটার এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে কাজ শুরু করা হয়। এর মধ্যে দৌলতখানে ১ দশমিক ৮৪ কিলোমিটার এবং বোরহানউদ্দিনে ১ কিলোমিটার এলাকা রয়েছে।
    এছাড়াও পূর্বে নদী ভাঙন রোধে তীর রক্ষা কার্যক্রমের ৩ কিলোমিটার এলাকা শক্তিশালী করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা করা যাবে।
     
    ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আখতার বলেন, ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দৌলতখান পৌরসভা ও চৌকিঘাট এবং অন্যান্য অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকা মেঘনা নদীর ভাঙন হতে রক্ষা প্রকল্পে’র মাধ্যমে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পে নদী তীর রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং চলছে।

    বাবুল আখতার আরো বলেন, এখানে সিসি ব্লক থাকছে ৫০-৫০-৫০ সাইজ এবং ৪০-৪০-৪০ সাইজের। এছাড়া জিও ব্যাগ রয়েছে বালু ভর্তি ২৫০ কেজি ও ১৭৫ কেজি ওজনের। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দৌলতখান উপজেলার চরপাতার চৌকিঘাট ও বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজারসহ বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

    এ ব্যাপারে স্থানীয় এমপি (ভোলা-২) আলী আজম মুকুল বলেন, আগামী ২০২৪ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘ দিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে। তাই স্থানীয়দের পক্ষে নদী তীর রক্ষায় প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

    এদিকে প্রমত্তা মেঘনার ভাঙ্গন বন্ধে সরকারের উন্নয়ন প্রকল্প চালু হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। এতে করে আতঙ্ক কেটে গিয়ে স্বস্তি ফিরে আসছে ভাঙ্গন কবলিত এলাকার হাজারো মানুষের। প্রকল্প’র কাজ সম্পন্ন হলে মানুষের জমির দাম বৃদ্ধিসহ সার্বিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সাধারণ মানুষ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ