ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • উদ্যোগ’র প্রচেষ্টায় একাত্মতা

    দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন সাংসদ পঙ্কজ নাথ

    দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন সাংসদ পঙ্কজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম উদ্যোগের সাথে একাত্মতা জানিয়ে দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। মঙ্গলবার (৪মে) রাতে বরিশাল নদী বন্দরে তাঁর অর্থায়নে খাবার দেওয়া হয়।

    উদ্যোগের সমন্বয়ক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন জানান, এটি অত্যন্ত আনন্দের সংবাদ উদ্যোগ’র সাথে সংসদ সদস্য পংকজ নাথ অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি উদ্যোগের মাধ্যমে ছিন্নমূল মানুষদের খাবার দিয়ে আমাদের কাজের উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছেন। মাননীয় সংসদ সদস্য জানিয়েছেন, তিনি সব সময় গণমাধ্যমকর্মীদের কাজের সাথে থাকবেন।

    মঙ্গলবার চর্তুদশতম দিনে খাবার বিতরণ করা হয়। চলতি বছরে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। খাবার বিতরণে পৃষ্ঠপোষকতা করেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ প্রশাসনিক কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিক নেতা, ব্যবসায়ী। এর আগে ২০২০ সালে ২৬ মার্চ সর্ব প্রথম রান্না করা খাবার বিতরণ শুরু করে উদ্যোগ। ওই বছর টানা ৭৮ দিন দুপুর, রাত এবং সেহরী মিলিয়ে প্রতিদিন চারশ’ মানুষকে খাবার বিতরণ করেছে ‘উদ্যোগ’। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ