ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ব্যাংকারদের সর্বনিম্ন বেতন নিয়ে সংশোধনী

     ব্যাংকারদের সর্বনিম্ন বেতন নিয়ে সংশোধনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাংকে চাকরিতে শিক্ষানবিশ কাল শেষে সর্বনিম্ন বেতন নির্ধারণে সংশোধনীর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংশোধনীতে জেনারেল সাইডের কর্মকর্তাদের ন্যূনতম বেতন ৩৯ হাজার টাকা এবং ক্যাশ সাইডের কর্মকর্তাদের ৩৬ হাজার টাকা দিতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেও সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
    নতুন নির্দেশনায় বলা হয়েছে, নতুন ব্যাংকগুলোকে এই কাঠামো পুরোপুরিভাবে কার্যকরে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্য ব্যাংকগুলোকে আগামী এপ্রিল থেকে কার্যকর করতে হবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পর্যালোচনায় এ সংশোধন আনা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    এর আগে, ২০ জানুয়ারি ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ, কর্মী ছাটাই, পদোন্নতি, চাকরি স্থায়ী করা ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় এন্ট্রি পর্যায়ের শিক্ষানবিশ কর্মকর্তার ন্যূনতম বেতন ২৮ হাজার টাকা, চাকরি স্থায়ী হওয়ার পর ৩৯ হাজার টাকা নির্ধারণ করতে বলা হয়। আর কর্মচারীদের বেতন ঠিক করে দেওয়া হয় ২৪ হাজার টাকা।

    এ নির্দেশনা পুনর্বিবেচনা ও বাস্তবায়নে আগামী জুন পর্যন্ত সময় চেয়ে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এমডিদের সংগঠন এবিবি গত ২৬ জানুয়ারি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

    নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষানবিশকালে জেনারেল সাইডের কর্মকর্তাদের ২৮ হাজার এবং ক্যাশ সাইডে ২৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ হারে বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে ২০১৩ সালে লাইসেন্স পাওয়া এবং তার পরে স্থাপিত ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংককে মূল বেতন ২০২২ সালের এপ্রিল থেকে কার্যকর করতে হবে। আর ভাতা’র অংশ ২০২৩ সালের এপ্রিল থেকে কার্যকর করলে চলবে। তবে ব্যাংক চাইলে চলতি বছরের এপ্রিল থেকে পুরো বেতন-ভাতা দিতে পারবে। বেসরকারি খাতের অন্যান্য ব্যাংকের বেতন-ভাতা আগামী এপ্রিল থেকে কার্যকর করতে হবে। পাশাপাশি নতুনভাবে নির্ধারিত বেতন-ভাতা কার্যকরের পর একই পদে আগে থেকে কর্মরতদের আনুপাতিক হারে বেতন বাড়াতে হবে।

    এতে আরো বলা হয়েছে, বার্তা বাহক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও অফিস সহায়কের পদে নিয়মিত বা চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিতে নিয়োগ করা কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে সব বিভাগীয় শহরসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন-ভাতা আগে নির্ধারিত ২৪ হাজার টাকা অপরিবর্তিত থাকবে। অন্যান্য জেলা শহরে এসব পদে কমর্রতদের ন্যূনতম বেতন-ভাতা হবে ২১ হাজার টাকা। অন্যান্য উপজেলা বা এলাকায় কর্মরতদের ১৮ হাজার টাকা।

    এক্ষেত্রেও নতুন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক বর্তমান বেতন-ভাতার সঙ্গে যে পার্থক্য হবে তার ন্যূনতম ৫০ শতাংশ আগামী এপ্রিল থেকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ পরের বছরের এপ্রিল থেকে দিলেও চলবে। কোম্পানির সঙ্গে আলাপ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা কর্মচারীদের বেতন-ভাতায়ও এর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ