ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নারী শিক্ষককে ধর্ষণ মামলায় মাদরাসার অধ্যক্ষের যাবজ্জীবন

      নারী শিক্ষককে ধর্ষণ মামলায় মাদরাসার অধ্যক্ষের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাদরাসার নারী শিক্ষককে ধর্ষণের দায়ে অধ্যক্ষের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়ার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদরাসার অধ্যক্ষ। মামলার পর থেকেই তিনি পলাতক।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ জানুয়ারি নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে ঐ নারী শিক্ষককে ধর্ষণ করেন অধ্যক্ষ নিজাম উদ্দিন। সম্মানহানির ভয়ে বিষয়টি কয়েক মাস ধরে গোপন রাখেন তিনি। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে সে বছরের সেপ্টেম্বরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অধ্যক্ষের নামে মামলা করেন।

    ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক বছর পর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ