ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বৃষ্টি হতে পারে বরিশালসহ ৪ বিভাগে

    বৃষ্টি হতে পারে বরিশালসহ ৪ বিভাগে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ এসে জড়ো হয়েছে। দেশের উপকূলীয় জেলাগুলোতে মেঘের পরিমাণ আরো বেশি। মেঘের এই বিস্তার শীতের ঠান্ডা বাতাসকে আটকে দিচ্ছে। ফলে মঙ্গলবার দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি।

    আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, বুধবারের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় মেঘ আর কুয়াশা বাড়তে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশের বেশিরভাগ এলাকা থেকে শৈত্যপ্রবাহ সরে গেছে। শুধু রংপুর বিভাগ, নওগাঁ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বুধবার এসব এলাকা থেকেও শৈত্যপ্রবাহ সরে যেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত খুব অল্প সময়ের জন্য সামান্য পরিমাণে হতে পারে।

    আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজধানীতে সকালে মেঘ দেখা গেলেও দুপুর নাগাদ আকাশে মেঘ কম ছিল, রোদ ছিল বেশি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ