ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি বাংলাদেশ

     জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিস বিল্ডিং কমিশন) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে এ নির্বাচন হয়।  
    নির্বাচিত হওয়ার পর পরই সভাপতির আসনে বসে শান্তি বিনির্মাণ কমিশনের ষোড়শ অধিবেশনের সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনিই প্রথম পিবিসির নারী সভাপতি।

    জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন এক টুইট বার্তায় বলেন, ‘২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের নতুন সভাপতি বাংলাদেশকে অভিনন্দন। বিশ্বজুড়ে সংঘাতময় দেশ ও অঞ্চলগুলোতে ভূমিকা রাখার জন্য গত বছরের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি মিশরকেও আমি ধন্যবাদ জানাই। ’

    উল্লেখ্য, শান্তি বিনির্মাণ কমিশন জাতিসংঘের একটি আন্তঃসরকার পরামর্শক প্রতিষ্ঠান। এটি সংঘাতময় বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা দেয়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র মিলে শান্তি বিনির্মাণ কমিশন গঠিত হয়। জাতিসংঘের শীর্ষ অর্থদাতা ও শান্তিরক্ষী যোগানদাতা দেশগুলোও এর সদস্য।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ