ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

    জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২ ফেব্রুয়ারি, জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ২০১৮ সালে এ দিনটিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালন হচ্ছে।

    এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি’।

    করোনা সংক্রমণ পরিস্থিতিতে এ বছর জাতীয় নিরাপদ খাদ্য দিবসে কোনো র‍্যালি হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলাপর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

    দিবসটি উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ঢাকায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরমধ্যে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২২’ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    এতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

    এরপর দুপুর ৩টায় নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট একটি সেমিনারের আয়োজন করেছে বিএফএসএ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ