ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত ২

    কলাপাড়ায় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ঢাকাগামী বাস চাপায় স্কুল ছাত্র ও অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

    নিহত হলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে মো. সেলিম তালুকদার (৪৫) ও অটোচালকের চাচতো ভাই ও ইউনুস প্যাদার ছেলে বাইজিদ (১২) সেই দক্ষিণ গৈয়াতলা সরকারি বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র।

    এছাড়াও  দক্ষিণ গৈয়াতলা গ্রামের রফিক প্যাদার ছেলে অটোরিকশা চালক মামুন (২৩), একই গ্রামের বারেক মৃধার ছেলে অটোরিকশা যাত্রী মিজান (৩৫) ও দরিয়াপুর গ্রামরর ওয়াহেদ আকনের ছেলে আরাফাত (২৪) গুরুতর আহত হয়েছে। এদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।

    বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মাছ বিক্রির জন্য মাছ নিয়ে অটোরিকশা চালক মামুনের অটো যোগে সেলিম তালুকদার, বাইজিদ, মিজান, আরাফাত কলাপাড়ায় মাছ বাজারে আসছিলো। এমন সময় ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন ঢাকা মেট্রো- ব-১৫-৮৫২১ এ বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়।
    ঘটনাস্থলে সেলিম নিহত হন। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

    কলাপাড়া থানার ওসি মো. জসীম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে বাস রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনের প্রক্রিয়া চলছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ