ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী অধিকার পরিষদ ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করেন। 

    এ ছাড়া ১০ দফা দাবি সম্বলিত টেবিল ক্যালেন্ডারও হাইকমিশনে প্রদান করেন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন- আল মামুন, জাহিদ হাসান, আমীর হোসেন , এইচ.এম হাসান, মোস্তফা জামিল, হাবিবুল্লাহ, আল আমিন প্রমুখ।

    উল্লেখ্য, প্রবাসীদের ১০ দফা দাবি নিয়ে দেশে দেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
     
    দাবিগুলো হলো

    >> প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।

    >> প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।

    >> বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে।

    >> প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা দিতে হবে।

    >> পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাসের সেবা।

    >> প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

    >> জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ।

    >> বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা ।

    >> বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম কল্যাণ উইং।

    >> অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ