ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুনীল গ্রোভার

    হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুনীল গ্রোভার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হার্টের অসুখে ভুগছিলেন, ছিল বুকে ব্যথাও। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় জনপ্রিয় এই অভিনেতার। রিপোর্ট অনুযায়ী, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি।

    'দ্য কপিল শর্মা শো' এর জনপ্রিয় ডা. মসুর গুলাটির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান সুনীল গ্রোভার। এছাড়াও সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। অভিনেতা হিসাবে তাকে পছন্দ করেন শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান। 

    সূত্রের খবর, কিছুদিন আগেই বুকে ব্যথা অনুভব  করেন সুনীল ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই হার্টের সার্জারি করান সুনীল। বুধবার (২ ফেব্রুয়ারী) তার ফটোগ্রাফার খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। কমেন্ট সেকশনে সুনীলের ফ্যানেরা তার আরোগ্য কামনা করেন। 
    এক নেটিজেন লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন'। অন্য এক নেটিজেন লেখেন, 'ঈশ্বর আপনাকে সুস্থ করে দিক তাড়াতাড়ি'। এক ফ্যান লেখেন, 'আপনি নিজেই আমাদের জন্য হার্টের চিকিৎসক, তাড়াতাড়ি সেরে উঠুন'। 

    সম্প্রতি সালমান খানের সঙ্গে দ্য দাবাং ট্যুরে গিয়েছিলেন তিনি। 'গজনী', 'দেব ডি', 'ভারত' এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ 'সানফ্লাওয়ার'। সেই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল গ্রোভার। এক সাইকো প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ