ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • অভিযান-১০ লঞ্চে আগুন : ২ কর্মকর্তার বিরুদ্ধে হচ্ছে বিভাগীয় মামলা

      অভিযান-১০ লঞ্চে আগুন : ২ কর্মকর্তার বিরুদ্ধে হচ্ছে বিভাগীয় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় দায়ী দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা চালু করতে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তরকে সম্প্রতি এ নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশে বলা হয়, গত বছরের ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৭ জন যাত্রী মারা যান। ৭২ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বহু যাত্রী নিখোঁজ হন। এ দুর্ঘটনা তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।

    কমিটি তদন্ত করে দুর্ঘটনার জন্য নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক ও প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ এবং পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমানকে দায়ী হিসেবে চিহ্নিত করে উল্লেখ করে এতে বলা হয়, মাহবুবুর ও হাবিবুরের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এতে আরও বলা হয়, বিভাগীয় মামলা চলাকালে দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তা বা কর্মচারীরা যেন অন্যায়ভাবে প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ