ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বাবুগঞ্জে ৭ জেলের অর্থদণ্ড

    বাবুগঞ্জে ৭ জেলের অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ৭জন জেলেকে আর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। এসময় ৫ হাজার মিটার কারেন্ট জাল, একটি বাঁধা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ৩ টি নৌকা জব্দ করা হয়। 

    বুধবার রাতে উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ  কারেন্ট জাল,  একটি বাঁধা জাল জব্দ ও ৭ জন জেলেকে পুলিশের সহায়তায় আটক করে মৎস অফিস। 

    বৃহস্পতিবার দুপুরে আটককৃতদেরকে  ৭ টি মামলায় মৎস্য রক্ষা আইনে ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্ট। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সায়েদুজ্জামান। অভিযান পরিচালনায় বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।

    অর্থদন্ডে দন্ডিত জেলেরা হলেন মোঃ ইলিয়াস শেখ, মোঃ মাহাবুল, মোঃ সুজন, মোঃ মাসুম গাজী, মোঃ ইসমাইল সরদার, মোঃ আকরাম হোসেন, মোঃ জাহিদ সরদার। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ