ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নরসিংদীতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    নরসিংদীতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
    পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন নরসিংদীর পুলিশ সুার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি পুলিশ লাইনস্ ড্রীল শেডে ‍এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম-পিপিএম।

    সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

    ‍এসময় শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার কাজী ‍আশরাফুল ‍আজীম। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেন তিনি।

    সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

    এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ, মাধবদী, পলাশ, ওসি, ডিবি, ইন্সপেক্টর (তদন্ত), মাধবদী ও পলাশ থানা, ইনচার্জ, শেখেরচর পুলিশ ফাঁড়ী, ইনচার্জ, ডি-স্টোর/সি-স্টোর, এসআই (নিঃ) ১৫ জন, এসআই (সঃ) ৩ জন, সার্জেন্ট ২জন, এএসআই (নিঃ) ১০ জন, কনস্টেবল ১জন, রিডার সহকারীকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

    এছাড়া ঢাকা আরআরএফ হতে জরুরি ডিউটিতে নরসিংদী জেলার আলোকবালি ও সোবাহানপুর অস্থায়ী ক্যাম্পে কর্মরত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা পালন করায় ৪জন কনস্টেবলসহ সর্বমোট ৪৫জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এছাড়াও উক্ত কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার ২জন, পুলিশ পরিদর্শক ৯জন, এসআই ৩৯জন, এএসআই ৩৭জন, নায়েক ৩জন, কনস্টেবল ১৪৭, সিভিল স্টাফ ৬জনকে আর্থিক পুরস্কার বাবদ সর্বমোট ২৪৬ জনকে ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা নগদ ও চেকের মাধ্যমে প্রদান করা হয়।

    সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার।

    নরসিংদী প্রতিনিধি/কেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ