ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ৬০০ প্রতিবন্ধীকে শীতবস্ত্র দিল র‌্যাব

    ৬০০ প্রতিবন্ধীকে শীতবস্ত্র দিল র‌্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় ৬০০ অসহায় প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাড়াডগার মান্নান স্কুল অ্যান্ড কলেজে ডিজেবল ডেভলপমেন্ট সোসাইটির (ডিডিএস) প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    র‌্যাব জানায়, প্রতিবন্ধীদের অনেকেই অসহায় জীবনযাপন করেন। তাদের কেউ কেউ দুবেলা দুমুঠো খাবার খেতে পারেন না। কেউ কেউ বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তির পথ। শীত নিবারণের জন্য অনেকেরই শীতবস্ত্র নেই। এসব দিক বিবেচনায় র‌্যাব ডিজি হতদরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করেছেন।

    এরই ধারাবাহিকতায় ডিজেবল ডেভলপমেন্ট সোসাইটির (ডিডিএস) প্রায় ৬০০ অসহায় প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন র‌্যাব ডিজি। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে র‌্যাবে সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব-১০ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    চলমান করোনা মহামারিতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে প্রতিবন্ধীসহ অসহায় হত দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে। মানবিক বিপর্যয় রোধে অসহায় প্রতিবন্ধীদের দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় প্রতিবন্ধীদের মানবিক সহায়তা প্রদান করছে র‌্যাব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ