ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ব্যাট নয়, অস্ত্র হাতে অশুভের বিনাশ করবেন ধোনি

    ব্যাট নয়, অস্ত্র হাতে অশুভের বিনাশ করবেন ধোনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এবার দেখা যাবে অভিনয়ে। তবে সিনেমায় নয়, ওয়েব সিরিজে অভিনয় করলেন এই তারকা ক্রিকেটার।

    সিরিজের নাম ‘অথর্ব: দ্যা অরিজিন’। ওয়েব সিরিজে নিজের লুক প্রকাশ করেছেন ধোনি নিজেই।
    সামাজিকমাধ্যমে পৌরাণিক গাথার প্রথম লুকের টিজার শেয়ার করেন ধোনি। এর ক্যাপশনে তিনি লেখেন, আমার নতুন অবতার প্রকাশ্যে এনে ভালো লাগছে...অথর্ব।  

    যুদ্ধ ক্ষেত্রে জটাধারী ধোনির লুক ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। টিজারে ওয়েব সিরিজকে নিউ এজ গ্র্যাফিক নভেল বলেছেন ধোনি।

    যেখানে ধোনির চরিত্রকে লড়তে হবে শয়তান এবং তার সেনার বিরুদ্ধে। ক্রিকেটার হিসেবে এতদিন তার প্রধানের অস্ত্র ছিল ব্যাট। তবে এবার তার অ্যানিমেটেড অবতার অস্ত্র হাতে লড়াই করবে অশুভের বিরুদ্ধে।  

    লেখক রমেশ থামিলমনির লেখা অপ্রকাশিত বই ‘অথর্ব: দ্য অরিজিন’-এর গল্পের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ওয়েব সিরিজটি ৷ এ কারণেই অথর্ব কী ধরণের সুপারহিরো তা নিয়ে কোন ধারণা নেই কারও ৷ এই ওয়েব সিরিজটির প্রযোজনায় রয়েছে ধোনি এন্টারটেইনমেন্ট৷

    ক্রিকেট থেকে অবসর নিয়ে বহু খেলোয়াড়ই বিকল্প পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। এবার অভিনয় করছেন ধোনি। তবে মাঠের সঙ্গে এখনও সম্পর্কচ্যুত হয়নি তিনি। ২০২২ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ