ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • এলেন, দেখলেন, জয় করলেন

      এলেন, দেখলেন, জয় করলেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে গত বছর ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা।

    ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু তিন বছরের ব্যবধানে বেড়ে গেছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। এ যেন এলেন, দেখলেন আর জয় করলেন!

    টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পেলি সানড়া ডি’ সিনেমার জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। পরের সিনেমায় নিজের দাম হাঁকান ৪০ লাখ রুপি। সম্প্রতি ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এখানেই থেমে যাননি; এখন প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক চাচ্ছেন ১ কোটি রুপি।

    বর্তমানে শ্রীলীলার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। তার একটি সিনেমায় অভিনয় করবেন রবি তেজা। খুব শিগগির নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

    ২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তীতে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ