ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরিশাল জেলা শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

    বরিশাল জেলা শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় আহবায়ক কমিটির এস এম রাজিব হোসেন সহ ৪৩ সদস্যেকে বরণ করে নেওয়া হয়।

    গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, বিশেষ অতিথি ছিলেন গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আবু সাঈদ মুছা, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. সোহেল সিকদার, ওমর ফারুক সন্ধীপ প্রমুখ।

    প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, মুসলীম লীগের জমিদার শ্রেনীর কাছে বঙ্গবন্ধু রাজনীতিকে সাধারন মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন ঠিক তেমনি ভাবে শ্রমিক অধিকার পরিষদ ও রাজনীতিকে অভিজাত লুটেরা শ্রেনীর কাছ থেকে ভিপি নুরের নেতৃত্বে খেটে খাওযা বঞ্চিত শ্রেনীর কাছে নিয়ে যেতে হবে। সভা সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ মুহিব ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ