ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পুষ্পায় হিট বাঙালি অভিনেত্রী কাঁপাচ্ছেন নেট দুনিয়া

    পুষ্পায় হিট বাঙালি অভিনেত্রী কাঁপাচ্ছেন নেট দুনিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার কারণে গত দুই বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল দশা। সেই ভগ্নদশা কাটিয়ে ভারতীয় সিনেমাকে জাগিয়ে তুলতে অসামান্য ভূমিকা রেখেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। তেলেগু ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তি পেয়েছে হিন্দিসহ পাঁচটি ভাষায়। আর ঝড় তুলেছে বক্স অফিসে।

    কেবল আয়ের দিক দিয়ে নয়, ‘পুষ্পা’র গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ‘ও আন্টাভা’, ‘শ্রীভাল্লি’ কিংবা ‘সামি সামি’ গানগুলো ইন্টারনেট দুনিয়ার নয়া সেনসেশন। অসংখ্য দর্শক গানগুলো গেয়ে কিংবা এগুলোর তালে নেচে ভিডিও প্রকাশ করছেন।

    এবার পুষ্পার গানে কোমর দুলিয়ে ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ। হলুদ শাড়ি পরে, সরিষা ক্ষেতে ‘সামি সামি’ গানের তালে নাচের স্টেপ দিয়েছেন তিনি। সেই নাচে কুপোকাত নেট দুনিয়া।

    সম্প্রতি মনামী তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এই ড্যান্স কভার। এরই মধ্যে ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে ১৬ লাখ। বলাই বাহুল্য, রাশমিকার স্থলে মনামীকে মন্দ ঠেকছে না দর্শকের কাছে।

    তেলেগু ভাষায় ‘সামি সামি’ গানটি গেয়েছেন মনিকা যাদব। দেবী শ্রী প্রসাদের মিউজিকে গানটিতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন রাশমিকা মান্দানা।

    উল্লেখ্য, মনামী ঘোষ কলকাতার অভিনেত্রী। ৩৭ বছর বয়স পেরিয়ে এখনো নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন। নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন আবেদনময়ী ছবি, ভিডিও শেয়ার করে। মাঝেমাঝেই তিনি জনপ্রিয় গানের তালে নেচে ভিডিও আপলোড করেন। সেগুলো তার ভক্তরাও লুফে নেয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ