ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ড্রোনের আঘাতে গুরুতর আহত অভিনেত্রী টয়া

     ড্রোনের আঘাতে গুরুতর আহত অভিনেত্রী টয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তরায় একটি নাটকের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। মূলত, শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে জানা যায় সূত্র থেকে।

    বিষয়টি একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়ার পর জানা যায়, গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে টয়ার বিপরীতে অভিনয় করছিলেন তামিম মৃধা।


    সেখানে শুটিংয়ের প্রয়োজনে ড্রোন ওড়ানো হয়েছিল। শট নেওয়ার একপর্যায় হুট করে ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের ওপরে আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রচুর রক্ত ঝড়তে শুরু করে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।

    জানা যায়, একটুর জন্য টয়ার চোখ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চোখের কিছুটা ওপরে এবং কপালের নিচের অংশে প্রায় ৮ থেকে ১০টি সেলাই লেগেছে। এই তারকা বর্তমানে বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।

    বিষয়টি জানতে গনমাধ্যম থেকে টয়ার নাম্বারে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ