ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া জেলার মিরপুর থানার নোয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২। এ সময় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী মৃত শফির ছেলে আলম (৪৯),আলমের স্ত্রী জাহানারা (৪৫) ও কুষ্টিয়া দৌলতপুর থানাধীন পূর্ব মহিষকুন্ডি এলাকার জয়নাল আবেদীনের ছেলে এরশাদ আলী (৩২) কে গ্রেফতার করা হয়।

    র‍্যাব জানায়, শুক্রবার রাতে  কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার ইলিয়াস খানের নেতৃত্বে র‍্যাবের একটি টিমের অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল, ৫টি মোবাইল সেট, ৭টি সিমকার্ড ও নগদ-৬৯৫০/- (ছয় হাজার নয়শত পঞ্চাশ) টাকা সহ তাদের আটক করা হয়।

    পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ