ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • দুমকিতে দেড় লিটার মদসহ গ্রেফতার ৪

    দুমকিতে দেড় লিটার মদসহ গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে পুলিশের তল্লাশিতে দেড় লিটার মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সূত্র জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে দুমকি থানার এসআই সাকায়েতের নেতৃত্বে এসআই সঞ্জিব, এএসআই মাসুদ, রুবেলসহ সঙ্গীয় ফোর্স পায়রা সেতুর (লেবুখালি) টোল প্লাজায় চেকপোস্ট করাকালীন মো. আব্দুল্লাহ আল মামুন (৩১), রিফাত খান (৩০), মো. মাহমুদ হাসান (২৫) এবং মুকুল হোসেন সরদারকে তাদের সঙ্গে থাকা ২ টি বোতলে দেড় লিটার মদসহ গ্রেফতার করেন।

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ