ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

    পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলায় রেলের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনে গিয়ে রেলস্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে মন্ত্রী এই নির্দেশ দেন। বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শামস মো. তুষার এবং স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

    জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পুরনো রেলস্টেশনে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী নূরুল ইসলাম।

    এ সময় ওই এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।  পরে চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান মন্ত্রী। তখন স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষুব্ধ হন তিনি। তাৎক্ষণিক মন্ত্রী ওই দুই কর্মকর্তাকে বহিষ্কার করতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন। এদিকে পরিদর্শন শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় যান মন্ত্রী। সেখানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শুরুর আগে রেলমন্ত্রী যাদের বহিষ্কার করা হয়েছে তাদের সম্মেলন কক্ষে চেয়ারে না বসার নির্দেশ দেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ