ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হাসপাতালে ভর্তি বিচারপতি শাহিনুর ইসলাম

     হাসপাতালে ভর্তি বিচারপতি শাহিনুর ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা থেকে সুস্থ হয়ে পরবর্তীতে শারীরিক নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।

    বিচারপতি মো. শাহিনুর ইসলাম শ্বাসকষ্টসহ করোনা-পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন বলেও জানান তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে অবকাশ যাপনে যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত হন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গত ১৭ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি তিনিও করোনায় আক্রান্ত হন। সেখানে তার ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পরে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন। সুস্থ হলেও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন এ বিচারপতি।

    বিচারপতি মো. শাহিনুর ইসলাম ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারও করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি আরেক সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলমকে নিয়ে বিচারিক কাজে অংশগ্রহণ করছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ