ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • ৩৮ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক নিপুণ

    ৩৮ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক নিপুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৮ বছরের ইতিহাসে এই প্রথম নারী সেক্রেটারি পেলো চলচ্চিত্র শিল্পীরা। দুই বছরের জন্য এই পদে নেতৃত্ব দেবেন অভিনেত্রী নিপুণ।

    ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নির্বাচনে সভাপতি নির্বাচিত হন নায়করাজ রাজ্জাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হন খল অভিনেতা আহমেদ শরীফ৷ সেই থেকে আজকের আগ পর্যন্ত পুরুষরাই  সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    শনিবার  সন্ধ্যায় আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। এফডিসিতে ডাকা এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করা হয়েছে।

    এই ঘোষণার পর এফডিসিতে  উৎসবে আমেজ দেখা যায়। চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা নিপুণকে অভিনন্দন জানাচ্ছেন।

    শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দিত নিপুণও। তিনি বলেন, এটা সত্যি দারুণ ব্যাপার। আমি খুবই আনন্দিত ৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে। আশা করি ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।

    এর আগে এই সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে টানা তিনবার আহমেদ শরীফ, এরপর ইলিয়াস কাঞ্চন, মাহমুদ কলি, মাহবুব খান গুঁই, মাহমুদ কলি, টানা দুইবার মিজু আহমেদ, ডিপজল, মান্না, রুবেল, মিশা সওদাগর, অমিত হাসান এবং সর্বশেষ টানা দুইবার জায়েদ খান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ