ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘ভাসমান জনগোষ্ঠী পাবে জনসনের টিকা’

     ‘ভাসমান জনগোষ্ঠী পাবে জনসনের টিকা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ভাসমান জনগোষ্ঠী করোনাভাইরাস টিকার আওতায় আসছেন বলে জানিয়েছেন কভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। রোববার থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

    ডা. শামসুল হক স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর হিসেবে রয়েছেন।

     

    ডা. শামসুল হক বলেন, সারাদেশে ছয় লাখ ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। এরমধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় তিন লাখ ১৫ হাজার মানুষ টিকার আওতায় আসবেন। ভাসমান জনগোষ্ঠীর নির্ধারিত কোনো ঠিকানা নেই, এ কারণে তাদের সিঙ্গেল ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে।

    এদিকে, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা আগে থেকে টিকার আওতায় এলেও কওমি মাদ্রাসার ৩০ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনের বাইরে রয়েছে। বাইরে থাকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাবে বলে জানান ডা. শামসুল হক।

    ডা. শামসুল হক বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে কেন্দ্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওইসব কেন্দ্রে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে শিক্ষার্থীদের তালিকা অধিদপ্তরে পাঠানো হবে। ওই তালিকা ধরে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ