ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আগামী বাজেটে স্বর্ণ আমদানি সহজ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

    আগামী বাজেটে স্বর্ণ আমদানি সহজ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘আমরা চেষ্টা করছি চোরাচালান কীভাবে প্রতিরোধ করা যায়। স্বর্ণ আমদানি সহজ করতে আগামী বাজেটে ব্যবস্থা নেওয়া হবে।’

    গতকাল শনিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ১৩তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারি ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সোনা চোরাচালান কমেনি। সোনা চোরাচালান বন্ধ করা বড় চ্যালেঞ্জ। শুধু রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য নয়, লেনদেন মাধ্যম হিসেবেও সোনা চোরাচালান করা হয়। সোনা চোরাচালানে ভাটা পড়েনি কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া দরকার। সম্পূর্ণভাবে সোনা চোরাচালান বন্ধ করা যাবে কি না, তা জানি না। নানাভাবে চোরাচালান হয়, এটিই বাস্তবতা। সারা বিশ্বেই এটি হয়। তারপরও আমরা চেষ্টা করছি।’

    ইএফডি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট যন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়।’

    ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি চাকরিজীবী, কাস্টমস কর্মকর্তাদের অনেকেই ভ্যাট দিতে চান না।  ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) মাধ্যমে ভ্যাট সংগ্রহে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয়ের জন্য ভেনাস জুয়েলার্স লিমিটেডকে দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী হিসেবে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। সম্মাননা নেন প্রতিষ্ঠানটির কর্ণধার গঙ্গাচরণ মালাকার ও বিধান মালাকার। ২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রামের কিছু দোকানে ইএফডি বসানো শুরু হয়। পাঁচটি কমিশনারেটে (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৯১টি ইএফডি যন্ত্র বসানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ