ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রাজনৈতিক দলগুলোর মতামত ও নাম চাইবে সার্চ কমিটি

    রাজনৈতিক দলগুলোর মতামত ও নাম চাইবে সার্চ কমিটি
    সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    রোববার রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মিটিংয়ে আমরা নিজেদের মধ্যে পরিচয়পর্ব শেষ করেছি। আগামী মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে আমরা সিভিল সোসাইটি ও সাংবাদিকদের সঙ্গে আমরা বসবো।

    সচিব বলেন, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ২৪ তারিখ পর্যন্ত যেহেতু আরও ১৫টি কার্যদিবস আছে, তার আগেই এটা (নির্বাচন কমিশন) করে দেওয়া হবে। যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকেও আমরা প্রস্তাবনা চাইবো।

    এর বাইরেও আগ্রহী কেউ তার সিভি কিংবা আবেদন জমা দিতে পারবেন বলেও জানান তিনি।

    এর আগে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে সার্চ কমিটির এই বৈঠক শুরু হয়। সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বৈঠকে কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক যোগ দেন।

    ১৪ তারিখ বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটাও আমরা বিবেচনায় রেখেছি। ২৪ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যেই করবো। রাজনৈতিক দলের কাছে আমরা নাম চাচ্ছি। তাদের সঙ্গে বসা হচ্ছে না। ওয়েবসাইটে আমরা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো। সেখানে তারা প্রস্তাব পাঠাতে পারবেন।

    ১০ জনের তালিকা রাষ্ট্রপতি অনুমোদন সাপেক্ষে জনসম্মুখে আনা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ