ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • টিকা পাচ্ছে রাজধানীর ভাসমান জনগোষ্ঠী

    টিকা পাচ্ছে রাজধানীর ভাসমান জনগোষ্ঠী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানী ঢাকার ভাসমান জনগোষ্ঠীকে করোনা টিকা দেওয়া শুরু করেছে সরকার। রোববার রাত পৌনে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনের ভাসমানদের টিকা দেওয়া হয়।

    স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।
     
    কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। সারাদেশের সব ভাসমান জনগোষ্ঠীকে ধীরে ধীরে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এ কর্মসূচির সমন্বয় করে।

    এদিকে রোববার বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় জামিয়া সিদ্দিকীয়া নূরানি মহিলা মাদরাসা শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকার আওতায় আনা শুরু হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ