ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ডিসেম্বরের মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করার আশা

    ডিসেম্বরের মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করার আশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ডিসেম্বর নাগাদ বুস্টার ডোজসহ টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

    দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ লোকের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে।

    মন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। করোনার টিকার ১০ কোটি প্রথম ডোজ, প্রায় ৭ কোটি দ্বিতীয় ডোজ এবং শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেওয়া হয়েছে।

    এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পাওয়া গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১০ কোটির মতো টিকা হাতে আছে। শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করবো পরে সিদ্ধান্ত হবে। সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে সেটা নিতে হবে। ’

    স্বতঃস্ফূর্তভাবে টিকা নেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ ইউরোপ বা অন্য অনেক দেশের মতো টিকা না নেওয়ার দাবিতে রাস্তায় নামেনি। তবে টিকা মৃত্যুঝুঁকি কমায়, সংক্রমণ নয়। তাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনো টিকা নেননি। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ