ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মিশা সওদাগরের প্রশংসা করলেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন

    মিশা সওদাগরের প্রশংসা করলেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। তবে তৃতীয়বার নির্বাচনে তিনি হেরে গেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কাছে। নির্বাচনীর প্রচারণার সময় নানা উত্তাপ ছড়ালেও শপথ অনুষ্ঠানে হাজির হন মিশা। গতকাল রবিবার নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান তিনি।

    মিশার সৌজন্যের প্রশংসা করে সমিতির নতুন নেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি মিশাকে এখানে আসতে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। এসেছে সে। এটি উদাহরণ হয়ে থাকবে। যারা আসেননি, তারা হয়তো রাগ করে আছেন। আশা করব শিল্পীদের স্বার্থে সব ভেদাভেদ ভুলে এখানে আসবেন সবাই। চলচ্চিত্রের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।’

    নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন মিশা ও জায়েদ খান। তবে তিনি ছিলেন না শপথ অনুষ্ঠানে। মিশার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি জানান, ‌‌‘আমি এখনো সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। তার অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে বলা উচিত ছিল।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ