ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাংলা একাডেমিতে যোগদান করলেন সেলিনা হোসেন

    বাংলা একাডেমিতে যোগদান করলেন সেলিনা হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কথা সাহিত্যিক সেলিনা হোসেন বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন। এ বছরের ৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

    সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তার যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাগত বক্তব্য দেন। বাংলা একাডেমির সভাপতি পদে সেলিনা হোসেনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন একাডেমির পরিচালক মোবারক হোসেন ও ড. জালাল আহমেদ, উপ-পরিচালক ড. সরকার আমিন, ড. তপন বাগচী প্রমুখ।  
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

    সেলিনা হোসেনকে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালক, উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এর আগে গত ৩০ নভেম্বর শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলা একাডেমির সভাপতি পদ শূন্য হয়। সেলিনা হোসেন তার স্থলাভিষিক্ত হলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ