ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আকস্মিক জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদমন্ত্রী

    আকস্মিক জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আকস্মিক জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি চিড়িয়াখানা পরিদর্শনে আসেন।

    মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুসহ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপত্যাশিতভাবে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মারা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি আছে কি না তা দেখতে এবং চিড়িয়াখানার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন তিনি।


    পরিদর্শনকালে মন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাঁচা ঘুরে ঘুরে দেখেন। সেইসঙ্গে চিড়িয়াখানায় দায়িত্বরত কর্মকর্তাদের কাছে নানা বিষয়ে খোঁজখবর নেন।

    আকস্মিক পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে কি না সেটা দেখার জন্য আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।


    পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে সার্বিক বিষয় তুলে ধরবেন বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ