ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চার মাসের মধ্যে অপেক্ষমাণদের লাইসেন্স দিতে বিআরটিএকে নির্দেশ

    চার মাসের মধ্যে অপেক্ষমাণদের লাইসেন্স দিতে বিআরটিএকে নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এসময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআরটিএর কোনো কর্মকর্তার বদলিতে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে।

    সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

    এ সময় তিনি বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ