ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ইসি গঠনে নাম প্রস্তাব করবে জাতীয় পার্টি

     ইসি গঠনে নাম প্রস্তাব করবে জাতীয় পার্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্চ কমিটি থেকে চিঠি পেলেই দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে জাতীয় পার্টি (জাপা)।

    সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভায় এ কথা বলেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।


    তিনি বলেন, যোগ্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। জাপা সব সময় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে।

    তবে নির্বাচনকালীন কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

    দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে জিএম কাদের বলেন, মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই।

    আমলানির্ভর প্রশাসনের মাধ্যমে দেশ চলছে, কোথাও জবাবদিহিতা নেই বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।

    ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ