ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

    স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধীনে অধ্যয়নরত স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)।

    এর আগে গত ৯ জানুয়ারি বৃত্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাসরীন আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

    উপবৃত্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘নিবন্ধন’ ট্যাবে ক্লিক করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করতে হবে।

    সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও প্রবেশ করতে পারবেন।

    সামগ্রিক প্রক্রিয়া শেষ করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে পাঠাতে করতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ