ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • দেশীয় অস্ত্র উদ্ধার

    বরিশালে কিশোর সন্ত্রাসী ‘আব্বা গ্রুপ’র সদস্য আটক

    বরিশালে কিশোর সন্ত্রাসী ‘আব্বা গ্রুপ’র সদস্য আটক
    ছবি : দেশীয় অস্ত্রসহ আটক কিশোর সন্ত্রাসী নাজমুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র তরে হামলা চালানোর সময় এক কিশোর সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে হামলা চালানোর সময় নগরীর বটতলা এলাকার নাজমুল (১৮) কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় নাজমুলের কাছ থেকে দুটি রামদা, দুটি হকিস্টিক জব্দ করে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানাগেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বটতলা সংলগ্ন ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার ও সিটি মার্কেটের তাহমিদ ফ্যাশন দোকানের সেন্টুর ছেলে মাদক ব্যবসায়ী আরিফুর রহমান সেতুর সাথে সিটি মার্কেটের কাঁচা বাজার ব্যবসায়ী ফরিদ শেখের ছেলে জিদনির কথা কাটাকাটি হয়। 

    এর এক পর্যায়ে সেতুর নেতৃত্বে একটি সিএনজিযোগে ১৫ থেকে ২০ জন কিশোর সন্ত্রাসী ও একাধিক আসামী ধারালো অস্ত্র নিয়ে সিটি মার্কেট এলাকায় আসে। এসময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে নাজমুলকে রামদা ও হকিস্টিক সহ আটক করা হয়। হামলার সময় রিদয়, সুমন, রাব্বি, শাওন ও কোর্ট কম্পাউন্ড এলাকার শান্ত ও মাহিন  ছাড়াও একাধিক সন্ত্রাসী ছিলো বলে জানান স্থানীয়রা। এরা বরিশালে কিশোর সন্ত্রাসীদের ‘আব্বা গ্রুপ’ নামে পরিচিত।

    পরে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এএসআই রফিকুল নাজমুলকে আটক করে থানায় নিয়ে যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ