ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সার্চ কমিটি সরকারের প্রজেক্ট, সময় নষ্ট করে কোনো লাভ হবে না: নুর

    সার্চ কমিটি সরকারের প্রজেক্ট, সময় নষ্ট করে কোনো লাভ হবে না: নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‌‘সার্চ কমিটি, নির্বাচন কমিশন; সরকারের এসব প্রজেক্টে সময় নষ্ট করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। আমাদের একদফা দাবি, এই সরকারের পতন করতে হবে। আমাদের একটি জাতীয় সরকার গঠন করতে হবে।’

    মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    নুরুল হক নুর বলেন, ‘জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই আমাদের অটুট থেকে পাড়া মহল্লায় বার্তাটা পৌঁছে দিতে হবে। কোনো দল বা ব্যক্তি বিষয় নয়। এখানে যারা কাজ করছে তাদের সমর্থন দিতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই হবে না। প্রশাসন বা সব ব্যবস্থার পরিবর্তন দরকার। জাতীয় সরকার গঠন করে এই পরিবর্তন করা যায়।’

    ঐতিহাসিক কাগমারী সম্মেলনের বিষয়ে নুর বলেন, ‘সম্মেলনটি রাজনৈতিক দলের কোনো সম্মেলন ছিল না। এটি ছিল জাতি, ধর্ম, বর্ণ সবার। এই সম্মেলনে সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক মানুষও অংশ নেয়। ভাসানী জনগণের নেতাই নন, একটি আধ্যাত্মিক মানসিকতাও ছিল তার।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ